ads

বৃহস্পতিবার , ২১ জানুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মুজিববর্ষে ২৯১ ভূমিহীন পরিবার পাচ্ছে জমিসহ ঘর

খবর টি পড়েছেন : ১৮২
শেরপুরে মুজিববর্ষে ২৯১ ভূমিহীন পরিবার পাচ্ছে জমিসহ ঘর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় শেরপুরের ৫ উপজেলায় ২৯১ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ নতুন ঘর। আগামী ২৩ জানুয়ারি শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগীদের মাঝে ঘর ও জমির দলিল হস্তান্তর করবেন। ২১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে ওইসব তথ্য জানান প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ‘মুজিববর্ষে একটি মানুষও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রীর এ অঙ্গীকার অনুযায়ী জেলার ৫ উপজেলায় প্রতিবন্ধী, ভিক্ষুক, রিক্সাচালক, দিনমজুর, বিধবা, কাজের মহিলাসহ ২৯১টি গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ সেমি পাকা ঘর। সম্পূর্ণ বিনামূল্যে দুই শতক জমির মালিকানাসহ নির্দিষ্ট ডিজাইন ও মানসম্মতভাবে সুদৃশ্য রঙিন টিনশেডের দুর্যোগ সহনীয় ঘরগুলো নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। মোট ব্যয় হয়েছে ৫ কোটি ৩ লাখ ৫৫ হাজার টাকা। ইতোমধ্যে ২০৭টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকিগুলোর নির্মাণ কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রতিটি বাড়িতে থাকছে দুটো বেড রুম, একটা রান্না ঘর, একটা ইউটিলিটি রুম, একটা টয়লেট ও একটা বারান্দা।
সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুক্তাদিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে আড়াইশ শিশুর পরিবার পেল শীতবস্ত্র ও স্বাস্থ্য… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads