নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ আগামী ৩০ জানুয়ারি শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু বক্কর সিদ্দিক এর নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। ২০ জানুয়ারি বুধবার সন্ধ্যায় শহরের তারাগঞ্জ মধ্য বাজার নিলামপট্টি সড়কে লিখিত নির্বাচনী ইশতেহার পাঠ করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ¦ আবু বক্কর সিদ্দিক।
ওইসময় তিনি নালিতাবাড়ী পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা করতে যেসব পরিকল্পনা হাতে নিয়েছেন সেগুলো তুলে ধরেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল দ্বিতীয় শ্রেণির এ পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নত করা, বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মাণ, পৌর সুপার মার্কেট নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে আরসিসি ড্রেন, ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয় ইত্যাদি।

শহর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র তার ইসতিহারে আরও বলেন, পৌরবাসির পানির সুবিধার জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন, কালচারাল সেন্টার কাম অধুনিক পৌর অডিটরিয়াম নির্মাণসহ বিনোদন, ধর্মীয় ও পরিষ্কার পরিচ্ছন্তার ব্যাপারে অধিক গুরুত্বসহ নানাবিধ উন্নয়ন কর্মকান্ড করবে বলে জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক। ট্রাক মালিক সমিতির সভাপতি ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু অরুন চন্দ্র সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু যোগেন রায়, শহর আওয়ামীলীগ সভাপতি হাবিবুর রহমান ডিপু প্রমুখ।























