ads

বৃহস্পতিবার , ২১ জানুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আওয়ামী লীগের উপ-কমিটিতে সদস্য পদ পেলেন শেরপুরের আবদুল মজিদ

খবর টি পড়েছেন : ৩৮৪
আওয়ামী লীগের উপ-কমিটিতে সদস্য পদ পেলেন শেরপুরের আবদুল মজিদ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য পদ পেলেন সাংবাদিক নেতা শেরপুরের সন্তান আবদুল মজিদ। দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য পদ পেলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব আবদুল মজিদ। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১৭ জানুয়ারি রবিবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপ-কমিটির তালিকা চূড়ান্ত করে তা প্রকাশ করেন। এতে সদস্য পদ পেয়েছেন সাংবাদিক নেতা আবদুল মজিদ।
শেরপুরের কৃতি সন্তান আবদুল মজিদের গ্রামের বাড়ি সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চকপাড়া গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সম্মান ও স্নাতকোত্তর করেন তিনি। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে পেশাদারিত্বের সঙ্গে দেশের বিভিন্ন গণমাধ্যমে কূটনীতি বিষয়ক সাংবাদিকতার পাশাপাশি আবদুল মজিদ প্রতিষ্ঠা করেছেন দেশের সর্বপ্রথম কূটনীতি বিষয়ক অনলাইন নিউজপোর্টাল ‘দি ঢাকা ডিপ্লোম্যাট’। বর্তমানে নিউজ পোর্টালটি সম্পাদনা করছেন তিনি। এর আগে কূটনৈতিক বিটের রিপোর্টার হিসেবে দৈনিক সংবাদ, দৈনিক সমকাল ও বৈশাখী টেলিভিশনে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন সাংবাদিক আবদুল মজিদ। ছিলেন কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতি-ডিক্যাব’এর সাধারণ সম্পাদক। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল ভিজিটরস লীডারশীপ প্রোগ্রাম-আইভিএলপি’-তেও অংশগ্রহণ করেন। এছাড়া তিনি ভারত ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে দেশ দুটি সফর করেন ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সাংবাদিক মজিদ সৌদি বাদশাহর আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজব্রতও পালন করেছেন। সাংবাদিক ও আওয়ামী লীগের এই নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে আজারবাইজান সফর করেছেন।

Shamol Bangla Ads

বাংলাদেশ সহ এর প্রতিবেশী দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক রাজনীতি ও বিদেশনীতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে বিশ্লেষণধর্মী মতামত দিয়ে থাকেন আবদুল মজিদ। আগের বারের উপ-কমিটিতে সফলতার সঙ্গে দায়িত্ব পালনের ফলশ্রুতিতে এবারও তাকে সদস্য পদ দেওয়া হয়েছে বলে জানা গেছে। বর্ষীয়ান কূটনীতিক মোহাম্মদ জমিরকে চেয়ারম্যান, ড. শাম্মী আহমেদকে সদস্য সচিব করে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্যদের ছাড়াও মোট ৪৪ জন সদস্য নিয়ে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি গঠিত হয়েছে। ২০২২ সাল পর্যন্ত এ উপ-কমিটির সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে উপজেলা পরিষদের নতুন কার্যালয় উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads