ঝিনাইগাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২

খবর টি পড়েছেন : ১৮১
ঝিনাইগাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী ॥ শেরপুরের ঝিনাইগাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১২ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার মাটিয়াপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। এতে দুই ট্রাকের চালক নারায়ণগঞ্জের ফতুল্লার ছালাউদ্দিন (৪৮)ও বগুড়ার শেরপুরের সেলিম মিয়া (৫০) আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর থেকে সারভর্তি একটি ট্রাক মাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিক্সার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাক দুমড়ে-মুচড়ে যায় এবং দুই চালকই আহত হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় ট্রাক দুইটি আটক করা হয়েছে। সেইসাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ৫০ বছর পর বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ জেলা… পরবর্তী সংবাদ কেন্দ্রেও আলোচনায় শেরপুর পৌরসভার মেয়র মনোনয়নপ্রত্যাশী আ’লীগ নেতা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads