ads

মঙ্গলবার , ২২ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন বক্তব্য দেওয়ায় বিএনপি নেতা আটক

খবর টি পড়েছেন : ১৫৯
নালিতাবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন বক্তব্য দেওয়ায় বিএনপি নেতা আটক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ীতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে অশালীন ভাষায় গালাগাল করে বক্তব্য প্রদান করে তা সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মজিবর রহমান চৌধুরী (৪২) নামে এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। ২২ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মজিবর রহমান চৌধুরী নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন বিএনপি’র সভাপতি।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ইউনিয়ন বিএনপির উদ্যোগে নেওয়া কর্মসূচিতে ওইদিন সকালে পলাশিকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত সভায় দাড়িয়ে প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অপ্রীতিকর ও অশালীন ভাষায় গালাগাল করে বক্তব্য প্রদান করেন পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান চৌধুরী। ওই বক্তব্য মোবাইল ক্যামেরায় ধারণ করে তারই ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে ছেড়ে দেন নিজেই। মুহূর্তেই বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের মাঝে। বক্তব্যের ভাষা এতোটাই অশালীন যে, সাধারণ মানুষ এবং ইউনিয়ন ও উপজেলা বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দও এ নিয়ে সমালোচনা ও আপত্তি তুলে মজিবর রহমান চৌধুরীকে তা প্রত্যাহার করতে বলেন। কিন্তু মজিবর রহমান চৌধুরী তার বক্তব্য প্রত্যাহার না করে উল্টো বিষয়টিকে উড়িয়ে দেন।
এদিকে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে আদালতের শরণাপন্ন হতে পরামর্শ প্রদান করেন। একপর্যায়ে বিষয়টি নিয়ে সমালোচনা তীব্র হতে থাকলে মঙ্গলবার বিকেলে মজিবর রহমান চৌধুরীকে তার নিজ এলাকা বারোমারী থেকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ বিষয়ে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ওমর ফারুক জানান, এমন কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া নিয়ে আমার সাথে তর্ক লেগে যাওয়ায় সেদিন আমি অনুষ্ঠানস্থল থেকে চলে এসেছিলাম। উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল আমীন ওই বক্তব্য অশালীন স্বীকার করে জানান, বিষয়টি জানার পর ১৬ ডিসেম্বর রাতেই তাকে বারণ করে বক্তব্য প্রত্যাহার করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নিতে বলি। কিন্তু সে কারও কথা রাখেনি।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করায় একজনকে আটক করা হয়েছে। ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বোরো ধান রোপনে ব্যস্ত কৃষকরা পরবর্তী সংবাদ নালিতাবাড়ীর নন্নীতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads