ads

রবিবার , ২০ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বে করোনায় মৃত্যু ১৬ লাখ ৮৪ হাজার ছাড়াল

খবর টি পড়েছেন : ২২৪
বিশ্বে করোনায় মৃত্যু ১৬ লাখ ৮৪ হাজার ছাড়াল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ কোটি ৬২ লাখ ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ১৬ লাখ ৮৪ হাজার ছাড়িয়েছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৬২ লাখ ৩৮ হাজার ২৯৬ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৬ লাখ ৮৪ হাজার ৮১৬ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছে ৪ কোটি ২৯ লাখ ৯০ হাজার ৩৯০ জন।

Shamol Bangla Ads

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। রবিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৬ লাখ ৪৯ হাজার ৫৭ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ১৬ হাজার ১৪৪ জন।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭২ লাখ ১৩ হাজার ১৫৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৩৫৬ জনের।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪ হাজার ৫৯৯ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৫ হাজার ১৩৬ জনের।
মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৩ নম্বরে। মেক্সিকোতে রোববার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ১৩ হাজার ৬৭৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১৭ হাজার ৮৭৬ জনের।
করোনায় মৃত্যুতে ইতালির অবস্থান পঞ্চম স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটি অষ্টম। এখন পর্যন্ত ইউরোপের এ দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৮৩ জন এবং মৃত্যু হয়েছে ৬৮ হাজার ৪৪৭ জনের।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৯১টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফাইজারের টিকার পার্শ্বপ্রতিক্রিয়া তদন্ত করবে যুক্তরাষ্ট্র পরবর্তী সংবাদ করোনার নতুন ধরন নিয়ে উদ্বেগ, বৈঠকে ডব্লিউএইচও

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads