ads

শনিবার , ১৯ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফাইজারের টিকার পার্শ্বপ্রতিক্রিয়া তদন্ত করবে যুক্তরাষ্ট্র

খবর টি পড়েছেন : ১৭৪
ফাইজারের টিকার পার্শ্বপ্রতিক্রিয়া তদন্ত করবে যুক্তরাষ্ট্র
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : এ সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকার নেওয়ার ফলে পাওয়া প্রায় পাঁচটি অ্যালার্জজনিত প্রতিক্রিয়া তদন্ত করছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। এফডিএ’র এক শীর্ষ কর্মকর্তা শুক্রবার রাতে এ কথা জানান। এ বিষয়ে ফাইজারের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এফডিএ’র বায়োলজিক মূল্যায়ন ও গবেষণা কেন্দ্রের পরিচালক ড. পিটার মার্কস এক সংবাদ সম্মেলনে বলেন, আলাস্কাসহ একাধিক রাজ্যে অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া পাওয়া গেছে। খবর রয়টার্স ও এনডিটিভি।
মার্কস আরও বলেন, ফাইজারের টিকায় থাকা পলিথিলিন গ্লাইকোল (পিইজি) নামের একটি রাসায়নিক উপাদান এই প্রতিক্রিয়ার জন্য দায়ী হতে পারে। তবে পিইজি’র কারণে দেখা দেওয়া অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া আগের চেয়ে কিছুটা সাধারণ হতে পারে।

Shamol Bangla Ads

আলাঙ্কার অভিযোগগুলো ইংল্যান্ডে গত সপ্তাহে পাওয়া দু’টি অভিযোগের অনুরূপ। যুক্তরাজ্যের মেডিকেল রেগুলেটরি বলেছে, অ্যানাফিলাক্সিসের ইতিহাস বা খাবারের ক্ষেত্রে মারাত্মক অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া দেখা দেয় এমন কারও ফাইজার-বায়োনেটেক টিকা নেওয়া উচিত নয়।
তবে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন বলেছে, এলার্জিজনিত সমস্যা থাকা বেশিরভাগ আমেরিকানদের টিকাটি নেওয়া নিরাপদ হওয়া উচিত। তবে ইতিমধ্যে টিকা বা ইনজেকশনে যাদের তীব্র অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া দেখা গেছে তাদের এটি নেওয়া থেকে বিরত থাকা উচিত।
এর আগে ১১ ডিসেম্বর ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার জরুরি অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। এফডিএ’র উপদেষ্টা প্যানেল টিকাটি অনুমোদনে সবুজ সংকতে দেওয়ার একদিনের মাথায় এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। আর বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজারের টিকার অনুমোদন দেয় যুক্তরাজ্য। দেশটিতে শুরু হয়েছে টিকার প্রয়োগও।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নাইজেরিয়ায় স্কুলে হামলার পর বহু শিক্ষার্থী নিখোঁজ পরবর্তী সংবাদ বিশ্বে করোনায় মৃত্যু ১৬ লাখ ৮৪ হাজার ছাড়াল

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads