ads

শনিবার , ১৯ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে সরকার ॥ নালিতাবাড়ীতে পরিবেশ ও বন সচিব জিয়াউল হাসান

খবর টি পড়েছেন : ১৪৮
বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে সরকার ॥ নালিতাবাড়ীতে পরিবেশ ও বন সচিব জিয়াউল হাসান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সরকার ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি। আবাসস্থল সংকুচিত হওয়ায় বন্যহাতি লোকালয়ে হামলা চালিয়ে জানমালের ক্ষয়ক্ষতি করছে, এরজন্য আমরাই দায়ী। তাই জীববৈচিত্র্য রক্ষায় বন্যহাতি মারা বা তাদেরকে উত্যক্ত করা যাবে না। তাদের সাথে সহাবস্থানের পরিবেশ তৈরি করতে হবে বলে জানান তিনি। ১৮ ডিসেম্বর শুক্রবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কের মহুয়া রেষ্টহাউজ চত্বরে ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্যদের সাথে মতবিনিময় ও সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে অনলাইনে লভ্যাংশের চেক বিতরনকালে তিনি ওইসব কথা জানান।

Shamol Bangla Ads

তিনি আরও জানান, আগে বন্যহাতির আক্রমণে কেউ নিহত হলে ওই পরিবারকে ১ লাখ টাকা দেয়া হতো। বর্তমানে আন্ত:মন্ত্রনালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ওই নিহত পরিবারকে ৩ লাখ টাকা করে দেয়া দেয়া হবে। সেইসাথে গুরুতর আহত ব্যক্তিকে ২ লাখ টাকা এবং ফসলের ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সরকার ৫০ হাজার করে টাকা ক্ষতিপূরণ হিসেবে দেবে। এজন্য তিনি স্থানীয় বন বিভাগ ও প্রশাসনকে সঠিক তালিকা প্রণয়ন করার নির্দেশ দেন।
ওইসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বন সংরক্ষক (ঢাকা) আরএসএম মনিরুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় বনকর্মকর্তা একেএম রুহুল আমীন, নালিতাবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম ও রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা ইলিছুর রহমান, ইআরটি’র সদস্য ও উপকারভোগীরা।
পরে সামাজিক বনায়নের ৭৪ জন উপকারভোগীদের মাঝে অনলাইনে ১ কোটি ৩৭ লাখ ৯১ হাজার ১২৮ টাকার চেক ও এলিফ্যান্ট রেসপঞ্জ টিমের মাঝে উপকরণ বিতরণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকাস্থ শেরপুর জেলা সাংবাদিক ফোরামের যাত্রা শুরু :… পরবর্তী সংবাদ শেরপুরে মেয়র মনোনয়নপ্রত্যাশী আ’লীগ নেতা আধারের গণসংযোগ অব্যাহত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads