ads

শুক্রবার , ১৮ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’ ভাস্কর্য’র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

খবর টি পড়েছেন : ১৮৭
শেরপুরে ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’ ভাস্কর্য’র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ শেষে ঘোড়ার ভাস্কর্যটি অপসারণ করা হবে’

স্টাফ রিপোর্টার ॥ মুজিব বর্ষ উপলক্ষে শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১৮ ডিসেম্বর শুক্রবার দুপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের থানা মোড় ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’ নামে ওই ভাস্কর্য ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

উদ্বোধনকালে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামসহ জেলা আওয়ালীগের সকল নেতা-কর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
হুইপ আতিউর রহমান আতিক জানান, জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলের নামে ক্রয়কৃত জায়গায় বঙ্গবন্ধুর ওই ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। সেইসাথে এ জায়গাটির নাম ‘বঙ্গবন্ধু স্কয়ার’ বা ‘বঙ্গবন্ধু চত্ত্বর’ করার জন্য আনুষ্ঠানিকভাবে পৌরসভায় চিঠি দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ শেষ হয়ে গেলে মোড়ে স্থাপিত ঘোড়ার ভাস্কর্যটি অপসারণ করা হবে বলেও জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিশিষ্ট শিল্পপতি ইদ্রিস মিয়ার বাবা-মার মৃত্যুবার্ষিকী উপলক্ষে… পরবর্তী সংবাদ শেরপুরে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads