ads

মঙ্গলবার , ১৫ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হত্যা মামলায় পিতা-পুত্রসহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

খবর টি পড়েছেন : ৩০৪
শেরপুরে হত্যা মামলায় পিতা-পুত্রসহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে চাঞ্চল্যকর তাজেল হত্যা মামলায় পিতা-পুত্রসহ ৩ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। ১৫ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন আসামিগণের উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। একই মামলার অপর ৪ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন সদর উপজেলার চান্দেরনগর চক্কারপাড় গ্রামের মৃত আহসান শেখের ছেলে বাদশা মিয়া (৫৫), তার ছেলে ফকির আলী (৩০) ও আলিনাপাড়া গ্রামের মৃত মিরাজ আলীর ছেলে হাসমত আলী (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পিপি এডভোকেট চন্দন কুমার পাল।

Shamol Bangla Ads

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৭ অক্টোবর সদর উপজেলার চান্দেরনগর গ্রামের দিনমজুর তাজেল মিয়াকে পূর্বশত্রুতার জের ধরে বাদশা মিয়া, ফকির ও হাসমতসহ কয়েকজন লোহার রড, লাঠিসোটা দিয়ে পিটিয়ে হত্যা করে। ওই ঘটনায় পরদিন তাজেলের ভাই মোঃ জিয়ার বাদী হয়ে সদর থানায় ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ১২ জুন ৭ জনকে আসামি করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সজীব খান। বিচারিক প্রক্রিয়ায় মামলার বাদী, ময়নাতদন্তকারী চিকিৎসকসহ ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৪র্থ শ্রেণিপড়ুয়া স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন পরবর্তী সংবাদ শীতে কাবু শেরপুরের সীমান্তবর্তী মানুষ

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads