স্টাফ রিপোর্টার ॥ ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ট্রেডক্রাফট এক্সচেঞ্জ ও আরডিএস এর বাস্তবায়নাধীন ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে শেরপুরে আধুনিক চাষাবাদ পদ্ধতিতে আমন ধানের বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর সোমবার সদর উপজেলার বয়ড়া গ্রামে অনুষ্ঠিত মাঠ দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ ড. মোহিত কুমার দে।

জেলা কৃষিপণ্য উৎপাদক এসোসিয়েশনের সভাপতি মো. ইন্তাজ আলীর সভাপতিত্বে মাঠ দিবসে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুবাইয়া ইয়াছমিন ও ভাতশালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছা. নাজমুন নাহার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্ষমতায়ন প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী উজ্জল কুমার দত্ত রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মোশারফ হোসেন, চাষী পারভীন আক্তার প্রমুখ।
ক্ষমতায়ন প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. মাহবুব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত মাঠ দিবসে কৃষিপণ্য উৎপাদক এসাসিয়েশন, শেরপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

























