ads

রবিবার , ১৩ ডিসেম্বর ২০২০ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ শীর্ষক আলোচনা সভা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
ডিসেম্বর ১৩, ২০২০ ১২:১০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, শ্রীবরদী ॥ শেরপুরের শ্রীবরদীতে ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” শীর্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবন চিত্র নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর শনিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সোমেশ্বরি হলে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনের অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। তিনি বলেন, আমরা যারা দায়িত্ব পালন করছি। আমরা সত্যি ভাগ্যবান। এই মহান নেতার অবদানকে স্বীকৃতি জানিয়ে তার স্বপ্ন বাস্তবায়নে দেশ এখন এগিয়ে যাচ্ছে। তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মহান নেতার স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন। এক সময় এই বাংলাদেশ ছিল তলা বিহীন ঝুড়ি। এখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ দেশ উন্নয়নের অগ্রযাত্রায় দ্রুত এগিয়ে যাচ্ছে। আজ জাতির পিতা আমাদের গৌরব, আমাদের অহংকার। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমরা নিজ নিজ দায়িত্ব থেকে এ দেশকে বিশ্ব দরবারে তুলে ধরবো।

Shamol Bangla Ads

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনের নানা ঘটনা তুলে ধরে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসান, ওসি (তদন্ত) মো: বন্দে আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আনোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন প্রমূখ। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহণ করেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads