ads

রবিবার , ১৩ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কমিটি গঠন ॥ আল-আমিন সভাপতি, ওসমান সম্পাদক

খবর টি পড়েছেন : ২২৬
শেরপুরে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কমিটি গঠন ॥ আল-আমিন সভাপতি, ওসমান সম্পাদক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, শেরপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৭ ডিসেম্বর এসএম আতিকুর রহমান আল-আমিনকে সভাপতি এবং ওসমান গনি সাধারণ সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট ওই কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী বাবু।

Shamol Bangla Ads

কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সহ-সভাপতি নুর-ই-আলম চঞ্চল, সুহেল রানা ও মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আরফান আজি ও হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাব্বির রায়হান প্রান্ত, সহ-সাংগঠনিক সম্পাদক আজওয়াদ কোলিল ও রাশেদ খান, দপ্তর সম্পাদক মঞ্জুরুল হক, আইন সম্পাদক ফরহাদুজ্জামান ফরহাদ, উপ- আইন সম্পাদক আশেক মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতানা রহমান, সম্মানীত সদস্য তুষার আল নূর, সদস্য ইশতিয়াক আহমেদ, মরিয়ম আক্তার মেরী, জান্নাত আরা ফেরদৌসী, আজমিন আনসারী, মোঃ বাবু, আসাদুজ্জামান আকাশ ও মোহাম্মদ সম্রাট মিয়া।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় কমিটিতে জমা দেব। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও সুপ্রসারিত করার লক্ষ্যে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, শেরপুর জেলা শাখা নিরলসভাবে কাজ করে যাবে এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রত্যয় হবে আমাদের মূল লক্ষ্য।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শেরপুরে বিএমএ ও স্বাচিপ’র… পরবর্তী সংবাদ শেরপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads