ads

বুধবার , ৯ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রোকেয়া দিবস উপলক্ষে ৫ জয়িতাকে সংবর্ধনা

খবর টি পড়েছেন : ১৯৩
শেরপুরে রোকেয়া দিবস উপলক্ষে ৫ জয়িতাকে সংবর্ধনা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৫ নারীকে জয়িতা পুরস্কার এবং সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৯ ডিসেম্বর বুধবার দুপুরে জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে ওই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় জেলা প্রশাসক আনার কলি মাহবুব জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও ফুলের তোড়া তুলে দেন।

Shamol Bangla Ads

৫ ক্যাটাগরিতে নির্বাচিত জয়িতারা হলো অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ইসরাত রেহানা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী এডভোকেট জান্নাতুল ফেরদাউস শিবলী, সফল জননী হুসনে আরা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা প্রতিবন্ধী সুমাইয়া আক্তার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মমতাজ মহল শিরিন।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালিউল হাসান, সিভিল সার্জন ডাঃ আনওয়ারুর রউফ, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোদাব্বের হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবীর, এনডিসি মো. মিজানুর রহমানসহ বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে সুফল-২ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে ৫ দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads