নালিতাবাড়ীর বারোমারী মিশন পরিদর্শন করলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম

খবর টি পড়েছেন : ২০৯
নালিতাবাড়ীর বারোমারী মিশন পরিদর্শন করলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেঁষা বারোমারী মিশন ফাতেমা রাণীর তীর্থস্থান ও পানিহাটা মিশন পরিদর্শন করেছেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। ৬ ডিসেম্বর রবিবার বিকেলে পরিদর্শনকালে মিশন এলাকার সার্বিক নিরাপত্তা বিষয়ে এলাকার সচেতন মানুষ, মিশনের ফাদারদের সাথে কথা বলে বর্তমান পরিস্থিতির খোঁজ-খবর নেন পুলিশ সুপার।

Shamol Bangla Ads

পরিদর্শনকালে তার সাথে ছিলেন শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, জেলা গোয়েন্দা শাখা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রহুল আমিন তালুকদার, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার মিয়া, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ।
ওইসময় কাজী আশরাফুল আজীম পিপিএম বলেন, শেরপুর জেলা পুলিশ মুলত মানুষের জান মালের নিরাপত্তা বিধানকল্পে কাজ করে থাকে। আমরা সব সময় পেশা দারিত্বের সাথে কাজ করে থাকি। বর্তমান উদ্বুদ্ধকর পরিস্থিতি। এই পরিস্থিতিতে শেরপুর জেলায় যে সকল ভাস্কর্য রয়েছে, এই ভাস্কর্যগুলো যাতে নিরাপদ থাকে, সেই জন্য ভাস্কর্য সংশ্লিষ্ট এলাকার মানুষকে আমরা সচেতন করছি এবং সংশ্লিষ্ট এলাকার সচেতন মানুষদেরকে নিয়েই আমরা নিরাপত্তা বিধানের চেষ্ঠা করছি। সাদা পোশাকে চেকপোষ্টসহ পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র এবং সেই দৃষ্টিকোণ থেকে বলা যায়, শেরপুরের মানুষ অসাম্প্রদায়িক এবং তারা বিশ^াস করে-যে কোনো ধরণের উস্কানীতে তারা অবশ্যই সমর্থন করবে না। যে কোনো উস্কানী যে কোনো সাম্প্রদায়িক বক্তব্য, আচরণ প্রতিহত করতে তারা পুলিশকে সহযোগিতা করবে। পাশাপাশি রাজনৈতিক সচেতন মানুষ, এলাকার সাধারণ মানুষ যদি সচেতন হয় তাহলে পুলিশের পক্ষে অবশ্যই এলাকার মানুষের আইন-শৃংখলা জান মালের নিরাপত্তা দেওয়া এবং সম সাময়িক ভাস্কর্য বিষয়টির যে সুত্রপাত হয়েছে সেই বিষয়গুলো আমরা মোকাবেলা করতে সক্ষম হবো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পৌর নির্বাচনে তৃণমূলের ভোট বাণিজ্য ও মিথ্যাচারের… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে নলকুড়া ইউপি চেয়ারম্যান ফর্সা ও ২ সদস্য…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads