ads

মঙ্গলবার , ১ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যাবজ্জীবন মানে ৩০ বছর, কিন্তু…..

খবর টি পড়েছেন : ২২৪
যাবজ্জীবন মানে ৩০ বছর, কিন্তু…..
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাং লা ডেস্ক || আপিল বিভাগ বলেছেন, যাবজ্জীবন মানে ৩০ বছর কারাদণ্ড। কিন্তু আদালত বা ট্রাইব্যুনাল কোনো আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিলে মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে কারাগারে থাকতে হবে। ১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৭ বিচাপতির আপিল বেঞ্চ ওই রায় ঘোষণা করেন।

Shamol Bangla Ads

জানা গেছে,গত ২৪ নভেম্বর এ সংক্রান্ত আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আপিল বিভাগ। ১১ এপ্রিল এ সংক্রান্ত আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে করা রিভিউ শুনানিতে ‘যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস’ হবে কি না, সে বিষয়ে আইনি মতামত তুলে ধরতে ৪ সিনিয়র আইনজীবীকে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে নিয়োগ দেন আদালত।

২০০৩ সালের ১৫ অক্টোবর একটি হত্যা মামলায় ২ আসামি আতাউর মৃধা ওরফে আতাউর ও আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। এরপর ওই রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানির জন্য হাইকোর্টে আসে। ওইসব আবেদনের শুনানি নিয়ে ২০০৭ সালের ৩০ অক্টোবর হাইকোর্টের রায়ে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল বিভাগে আপিল আবেদন জানান।

Shamol Bangla Ads

২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি আপিল বিভাগের দেওয়া রায়ে ২ আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে আদালত যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাসসহ ৭ দফা অভিমত দেন। এরপর আপিলের ওই রায় পুনর্বিবেচনার আবেদন করেন আইনজীবী খন্দকার মাহমুব হোসেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উচ্চ মাধ্যমিকেও থাকছে না কোনো বিভাগ, শিক্ষা হবে… পরবর্তী সংবাদ শুরু হলো মহান বিজয়ের মাস

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads