ads

মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে চেয়ারম্যান পদে লড়বেন সাংবাদিক ফরিদ

খবর টি পড়েছেন : ২৩৩
শ্রীবরদীতে চেয়ারম্যান পদে লড়বেন সাংবাদিক ফরিদ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রেজাউল করিম বকুল, শ্রীবরদী ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে শেরপুরের শ্রীবরদী উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরগরম হয়ে ওঠেছে নির্বাচনী মাঠ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেউ আছেন দলীয় মনোনয়ন প্রত্যাশায়। কেউ বা গণসংযোগ করছেন নিজের যোগ্যতা আর জনপ্রিয়তা যাচাইয়ে। তবে এবার শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে লড়তে গণসংযোগ করছেন দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি ও শ্যামলবাংলা২৪ডটকমের যুগ্ম বার্তা সম্পাদক, সাংবাদিক ফরিদুজ্জামান ফরিদ। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক। দীর্ঘদিন এলাকায় দান অনুদান আর আপতে বিপদে সহায়তা করে এবার নির্বাচনী মাঠে এসেছেন আলোচনার শীর্ষে।

Shamol Bangla Ads

সৎ আর ন্যায় নিষ্ঠার কারণে তাকে চায়ের স্টলসহ বিভিন্ন আড্ডাস্থল গুলোতে ঝড় ওঠছে প্রতিনিয়ত। ভোটারদের মধ্যে সাড়া ফেলছেন অনেকটাই। অনেকে বলছেন, এবার এই সাংবাদিককে সমর্থন দিবো। যাতে এলাকায় কোনো ঘুষ দুর্নীতি না থাকে। এই ইউনিয়ন যেন একটি মডেল ইউনিয়নে পরিণত হয়। এমন প্রত্যাশা আর ইউনিয়নের চিত্র বদলে দেয়ায় প্রত্যয়ও ব্যক্ত করেন এই প্রার্থী সাংবাদিক ফরিদুজ্জামান ফরিদ। তিনি বলেন, আমি নির্বাচিত হলে এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা কার্ডধারীদের মাঝে অর্থ… পরবর্তী সংবাদ শেরপুরে মুদি দোকানে হামলা-ভাঙচুর ও লুটপাট ॥ থানায়…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads