ads

মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মেয়র মনোনয়নপ্রত্যাশী আ’লীগ নেতা আধারের গণসংযোগ অব্যাহত

খবর টি পড়েছেন : ২৩০
শেরপুরে মেয়র মনোনয়নপ্রত্যাশী আ’লীগ নেতা আধারের গণসংযোগ অব্যাহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারের নিয়মিত নির্বাচনী গণসংযোগ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিতায় তিনি ২৪ নভেম্বর মঙ্গলবার সকালে শহরের বাগরাকসা, চাপাতলী, কসবা কাঠগড় ও কসবা ভাটিপাড়াসহ পশ্চিম শেরীপাড়া এলাকায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেছেন। ওইসময় তিনি মানুষের দোড়গোড়ায় পৌঁছে নির্বাচনী প্রচারণার লিফলেট তুলে দেন। সেইসাথে তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Shamol Bangla Ads

গণসংযোগকালে রফিকুল ইসলাম আধারের সাথে সমাজসেবক মাছুদুল আলম সরকার, এডভোকেট তাজুমুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, জুলহাস উদ্দিন, নাজমুল হুদা আকন্দ, ব্যবসায়ী আনোয়ার শাহাদাত জামান, সাইফুল ইসলাম, শিক্ষক মাহবুব হাসান রুবেল, কৃষিবিদ মঞ্জুরুল ইসলাম মিঠুন, বাকী বিল্লাহ, মনিহার হোসেন, মইনুল হোসেন প্লাবন, রাকিবুল আলম, শফিকুল ইসলাম শামীম, সোহেল রানা, হাবিল উদ্দিন, কদম আলী, জসিম উদ্দিন, সোহেল মিয়াসহ অর্ধশতাধিক সমর্থক উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে শহীদ মিনার পরিষ্কার করল বিডি ক্লিন পরবর্তী সংবাদ শেরপুরে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা কার্ডধারীদের মাঝে অর্থ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads