নালিতাবাড়ীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

খবর টি পড়েছেন : ২৭৪
নালিতাবাড়ীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ১৫৫ পিস ইয়াবাসহ আবুল হাশেম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ২২ নভেম্বর রবিবার রাতে উপজেলার সীমান্ত সড়কের চায়না মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাশেম সীমান্তবর্তী তারানী গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে নালিতাবাড়ী উপজেলার সীমান্ত সড়কের চায়না মোড় থেকে আসলামের বাগান এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় থানা পুলিশ। ওইসময় বিক্রির উদ্দেশ্যে আনা ১৫৫ পিস ইয়াবাসহ আবুল হাশেমকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, হাশেমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আরও এলাকায় মেয়র মনোনয়নপ্রত্যাশী আ’লীগ নেতা আধারের… পরবর্তী সংবাদ ময়মনসিংহ বিভাগে করোনায় আক্রান্ত ৭ হাজার ছাড়ালো, মৃত্যু…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads