শেরপুরে চরশেরপুর ইউনিয়ন ফুটবল লীগ-২ শুরু

খবর টি পড়েছেন : ১৭২
শেরপুরে চরশেরপুর ইউনিয়ন ফুটবল লীগ-২ শুরু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে চরশেরপুর ইউনিয়ন ফুটবল লীগ-২০২০ শুরু হয়েছে। ২১ নভেম্বর শনিবার দুপুরে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই ফুটবল লীগের উদ্বোধন করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত।
বিশিষ্ট সমাজসেবক ও লিটন জিগজাগ অটো ব্রিক্স এর মালিক আলহাজ্ব মো: মেজবাউল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন। ধারা বিবরণীতে ছিলেন ফুটবল লীগের আহ্বায়ক উপসহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম খোকন, শিক্ষক সাহাদৎ হোসেন ও নাজির।

Shamol Bangla Ads

উদ্বোধনী দিনে দুটি খেলার প্রথমটিতে তালুকপাড়া সাকিব ইফতেহাদ স্পোর্টিং ক্লাব চরশেরপুর তালুকদার বাড়ী ফুটবল একাদশ নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে সমতায় থাকায় ট্রাইব্রেকারে ৩-২ গোলে চরশেরপুর তালুকদার বাড়ী ফুটবল একাদশকে পরাজিত তালুকপাড়া সাকিব ইফতেহাদ স্পোর্টিং ক্লাব শুভ সুচনা করে।
অপর খেলায় যোগিনীবাগ একতা সংঘ ১-০ গোলে দড়িপাড়া সমাজ কল্যাণ ক্লাবকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়।
খেলায় ২নং চলশেরপুর ইউনিয়নের ১৬টি দল অংশ নিয়েছে। এতে স্পন্সর হিসেবে আছে, লিটন জিগজাগ অটো ব্রীক্সের মালিক আলহাজ্ব মো: মেজবাউল ইসলাম লিটন। তার পক্ষ থেকে অংশগ্রহণকারী দলসমুহকে একসেট করে জার্সি প্রদান করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে… পরবর্তী সংবাদ শেরপুরে মেয়র মনোনয়নপ্রত্যাশী আ’লীগ নেতা আধারের জনসভা

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads