স্টাফ রিপোর্টার ॥ শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে গণসংযোগে প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার।

এরই ধারাবাহিকতায় তিনি ২২ নভেম্বর রবিবার সকালে শহরের চাপাতলী, খরমপুর, শিংপাড়া, বাড়ইপাড়া, মধ্যশেরী, মাধবপুরসহ নয়ানীবাজার এলাকায় মানুষের দোড়গোড়ায় পৌঁছে নির্বাচনী প্রচারণার লিফলেট তুলে দেন। সেইসাথে তিনি সকলের কাছে দোয়া/আশির্বাদসহ সহযোগিতা কামনা করেন।
গণসংযোগকালে রফিকুল ইসলাম আধারের সাথে সমাজসেবক মাছুদুল আলম সরকার, রফিকুল ইসলাম আকন্দ, হুরমুজ আলী, সুলতান মাহমুদ সুজন, আনোয়ার শাহাদাত জামান, মাহবুব হাসান রুবেল, প্রকৌশলী তারিকুল ইসলাম, কৃষিবিদ মঞ্জুরুল ইসলাম মিঠুন, বাকী বিল্লাহ, মনিহার হোসেন, মইনুল হোসেন প্লাবন, রাকিবুল ইসলাম, রাকিব, জিহাদ, জাহিদসহ অর্ধশতাধিক সমর্থক অংশ নেন।























