ads

মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো শেরপুরের ২ সহোদর ভাইয়ের

খবর টি পড়েছেন : ৪৫৬
ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো শেরপুরের ২ সহোদর ভাইয়ের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা পাদুকা ব্যবসায়ী সমিতির কার্যকরী সদস্য, ঝিলিক সুজের স্বত্ত্বাধিকারী মনিরুজ্জামান মনির (৪০) ও তার ছোটভাই জুবাইদুল ইসলাম লাভলু (২৮) ময়মনসিংহের ভালুকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ৮ নভেম্বর রবিবার রাতে ভালুকা উপজেলার সিডস্টোর বাজারের ঢালীবাড়ি মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত ওই দুই ভাই শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের তারাগড় এলাকার নুর ইসলামের ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, শেরপুর শহরের রঘুনাথবাজার এলাকার ঝিলিক সুজের স্বত্ত্বাধিকারী মনিরুজ্জামান মনির ও তার ছোটভাই ব্যবসায়িক কাজে ঢাকা যাচ্ছিলেন। রবিবার রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার সিডস্টোর বাজারের ঢালীর মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী ট্রাকের পেছনে ধাক্কা খায় একটি পিকআপ। এতে পিকআপের সামনে থাকা ৩ জনের মধ্যে ২ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে মনিরুজ্জামান এবং জুবাইদুল ইসলাম লাভলুকে মৃত ঘোষনা করেন জরুরী বিভাগের চিকিৎসক।
ভালুকা হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক আক্তারুজ্জামান বলেন, পিকআপটি জব্দের পর তল্লাশী করে মিষ্টির প্যাকেটে ৩ লাখ ১৩ হাজার ৭শ টাকা এবং ১ লাখ টাকার একটি চেক পাওয়া যায়। যা লাশের সঙ্গে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে ধান ও শাক-সবজির বীজ… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads