ads

রবিবার , ৮ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গাছের চারা হাতে নিয়ে মাদক ও ধর্ষণ বিরোধী শপথ গ্রহণ

খবর টি পড়েছেন : ১৮৮
শেরপুরে গাছের চারা হাতে নিয়ে মাদক ও ধর্ষণ বিরোধী শপথ গ্রহণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। ৮ নভেম্বর সকালে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজুয়ান। পরে এক হাতে গাছের চারা, অন্য হাতে ধর্ষণকে লাল কার্ড দেখান সংগঠনের সদস্যরা। ওইসময় তারা ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে সবুজ বাংলা গড়ার শপথ নেন। অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার অলম, সংগঠনের শেরপুর জেলা শাখার সদস্য নাঈম হাসান, শান্ত, মৃদুল, সিয়াম, কাব্য, সীমান্ত, রাফি, শীর্ষ, সাইফ, হাসিব, দেবজিৎ প্রমুখ উপস্থিত ছিলেন ।

Shamol Bangla Ads

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার আলম বলেন, ‘আমরা প্রতি বছর টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের মধ্যে এক লাখ গাছের চারা বিতরণ করি। করোনাকালে স্কুল-কলেজ বন্ধ থাকার পরও ৫১টি জেলায় এ পর্যন্ত ৮৪ হাজার ৭০০ গাছের চারা বিতরণ করা হয়েছে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে কৃষকদের মাঝে হাইব্রীড ধান ও সবজি বীজ… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে শ্রমিকলীগ নেতা বানু হত্যার বিচারের দাবিতে মানবন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads