ads

বৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে তুলার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

খবর টি পড়েছেন : ৩৪৭
শেরপুরে তুলার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে তুলার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার সম্পদ বিনষ্ট হয়েছে। ৫ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার বয়ড়াপরাণপুর এলাকার বাচ্চু মিয়ার তুলার দোকানে অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

দমকল বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বয়ড়াপরাণপুর এলাকার বাচ্চু মিয়ার তুলার দোকানে তুলার মেশিনে আকস্মিকভাবে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে তা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এতে দোকানে থাকা কয়েক মণ তুলা, বিভিন্ন যন্ত্রপাতি ও আধাপাকা ঘরের টিনের চাল সম্পূণরূপে ভস্মিভূত হয়। এতে প্রায় ১০ লাখ টাকার সম্পদ বিনষ্ট হয়। খবর পেয়ে শেরপুর দমকল বাহিনীর সদস্যরা ওই দোকানে গিয়ে এক ঘণ্টার বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
শেরপুর ফায়ার সার্ভিসের টিম লিডার লুৎফর রহমান জানান, তুলার মেশিন থেকে আগুনের সূত্রপাত ঘটে। এক ঘণ্টার বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ১৪৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে প্রধান শিক্ষকের ওপর হামলা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads