ads

বুধবার , ৪ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খবর টি পড়েছেন : ২২৬
শেরপুরে ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরে ট্রাক্টর চাপায় ইলিয়াস আলী (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ৪ নভেম্বর বুধবার দুপুরে সদর উপজেলার শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের ছয়ঘড়িপাড়া এলাকায় ওই দু্র্ঘটনা ঘটে। নিহত ইলিয়াছ সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের জনৈক মাহমুদীর ছেলে ও পেশায় ধান ব্যবসায়ী।
জানা যায়, সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ইলিয়াছ বুধবার দুপুরে ব্যবসায়িক কাজে তার গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে শেরপুর শহরে আসার পথে ছয়ঘড়ি পাড়া এলাকায় পৌঁছামাত্র একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ইলিয়াস আলী নিহত হন। খবর পেয়ে সদর থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত ইলিয়াসের লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রথম আলোর ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত পরবর্তী সংবাদ শেরপুর রেড ক্রিসেন্টের ভাইস-চেয়ারম্যান শামছুন্নাহার কামালের রোগমুক্তি কামনায়…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads