ads

মঙ্গলবার , ৩ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৯৬
শেরপুরে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেল হত্যা দিবস উপলক্ষে পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর মঙ্গলবার দুপুরে জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, ঐতিহাসিক ৩ নভেম্বর জাতির ইতিহাসে অন্যতম বেদনাবিধূর ও কালিমালিপ্ত এক দিন। এদিন সংঘটিত হয় ইতিহাসের জঘন্য নৃশংস ও বর্বরোচিত জেল হত্যাকাণ্ড। বঙ্গবন্ধুকে হত্যার চক্রান্তকারীদের পাঠানো ঘাতকরাই কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করে জাতির ৪ সূর্যসন্তানকে। কারাগারে নিরাপদ আশ্রয়ে থাকাবস্থায় এমন হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম।

Shamol Bangla Ads

শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মজদুল হক মিনু, সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল ও বশিরুল ইসলাম শেলু, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, আতিউর রহমান মডেল কলেজের অধ্যক্ষ গোলাম হাসান সুজন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি, সাদিয়া রহমান অপি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত।
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও শহর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে তেরাবাজার মাদ্রাসার একাডেমিক ভবনের ৪ তলার কাজের… পরবর্তী সংবাদ শেরপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads