ads

রবিবার , ১ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে আ’লীগ সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

খবর টি পড়েছেন : ১৮৬
শ্রীবরদীতে আ’লীগ সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, শ্রীবরদী ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর রবিবার বিকালে পৌর আওয়ামী লীগ ও উপজেলা ছাত্রলীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি।

Shamol Bangla Ads

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন উৎপল ও সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান। উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহিদ উল্লাহ শাহীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি জাফরউল্লাহ সেলিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, অ্যাডভোকেট সাইদুর রহমান দুলা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার হামিদুর রহমান, জেলা পরিষদ সদস্য ও খড়িয়াকাজীরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মেরাজ উদ্দিন চৌধুরি প্রমূখ। বক্তারা গত ৩১ অক্টোবর সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটনের ওপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ নিন্দা জানিয়ে এ ঘটনার সুষ্ঠ তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ সময় উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, রহস্যজনক কারণে গত শনিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয় সংলগ্ন শ্রীবরদী-বকশীগঞ্জ সড়কে সেতুর ওপর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় হামলাকারী পৌরশহরের পূর্বচককাউরিয়া এলাকার গুচ্ছু মিয়ার ছেলে হোটেল শ্রমিক মঞ্জু (৩২) কে আটক করে পুলিশ। ওই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে জাসদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads