ads

সোমবার , ২৬ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এটিএম জাকির হোসেন গুরুতর অসুস্থ

খবর টি পড়েছেন : ২০৬
শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এটিএম জাকির হোসেন গুরুতর অসুস্থ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সাপ্তাহিক চলতি খবরের সম্পাদক-প্রকাশক, জেলা আইনজীবী সমিতি ও শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম জাকির হোসেন (৭২) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৬ অক্টোবর সোমবার সকালে তাকে শহরের চকপাঠকস্থ বাসা থেকে গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই হাসপাতালে তার চিকিৎসা চলছে। তবে অবস্থা অনেকটাই অপরিবর্তিত রয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, কলেজ শিক্ষার্থী একমাত্র সন্তানের সাথে স্ত্রীও ময়মনসিংহে অবস্থান করায় রবিবার রাতে একাই বাসায় অবস্থান করেন সিনিয়র আইনজীবী-সাংবাদিক এটিএম জাকির হোসেন। কিন্তু সকাল পৌণে ১১টার পরও তার রুমের দরজা বন্ধ থাকায় এবং ভেতরে কোন সাড়াশব্দ না পাওয়ায় সন্দেহের বশে খোঁজ নেন তার নিজ বাসার ভাড়াটেরা। এক পর্যায়ে একটি জানালার ফাঁক দিয়ে দেখা যায় তিনি ওই রুমের মেঝেতে নিস্তেজ অবস্থায় পড়ে আছেন। পরে কৌশলে বন্ধ দরজা খুলে ভেতরে প্রবেশ করে মাথার একপাশে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে যান ভাড়াটে ও প্রতিবেশিরা। খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার এবং জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট হরিদাস সাহা। এরপর হাসপাতালের জরুরি বিভাগের প্রাথমিক চিকিৎসার পর তার জ্ঞান ফিরলে তিনি জানান, বাসার নিজের রুমে মাথা ঘুরিয়ে মেঝেতে পড়ে গিয়েছিলেন তিনি। যে কারণে মাথার বাম পাশে ফেটে গিয়ে রক্ত ঝরেছে। স্ত্রী ও সন্তান ময়মনসিংহে অবস্থান করায় রাতে তিনি একাই রুমে ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ ও শারীরিক দুর্বলতাসহ নানা রোগে ভুগছেন। পরে তার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন ও তার ছোটভাই বিএনপি নেতা এটিএম আমির হোসেনের সাথে পরামর্শ সাপেক্ষে তাকে ময়মনসিংহে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
এদিকে পরিবারের তরফ থেকে তার দ্রুত রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান রুমান পরবর্তী সংবাদ শ্রীবরদীতে নির্যাতনে শিশু গৃহকর্মীর মৃত্যু ॥ মোড় নিল…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads