ads

শনিবার , ২৪ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে খেলার মাঠ দখল করে চাষাবাদ : ক্রীড়া কর্মকাণ্ড ব্যাহত

খবর টি পড়েছেন : ২২৬
ঝিনাইগাতীতে খেলার মাঠ দখল করে চাষাবাদ : ক্রীড়া কর্মকাণ্ড ব্যাহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতীতে একটি খেলার মাঠ দখল করে চাষাবাদের অভিযোগ উঠেছে। ফলে এলাকায় ক্রীড়া কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।

Shamol Bangla Ads

স্থানীয়দের অভিযোগ, ঝিনাইগাতী উপজেলার ধানশাইল চকপাড়া গ্রামে বনবিভাগের প্রায় ২ একর জমির উপর একটি খেলার মাঠ ছিল। দেশ স্বাধীনের পূর্বে থেকেই এলাকার তরুণ ও যুব সমাজ ওইমাঠে খেলাধূলা করতো। অভিযোগ রয়েছে, ওই গ্রামের প্রভাবশালী জনৈক আফাজ উদ্দিন ও তার ছেলেরা খেলার মাঠটি দখল করে চাষাবাদের পাশাপাশি ওই জমির উপর ঘর-বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। ফলে এলাকার তরুণ ও যুব সমাজ খেলাধূলা করতে পারছে না। এতে ঝিমিয়ে পড়েছে ক্রীড়া কার্যক্রম। এ নিয়ে এলাকার সচেতন মহলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ খেলার মাঠটি পুনরোদ্ধারে এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের স্বপ্ন পূরণ ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সভাপতি আলম হোসেন শেরপুর জেলা প্রশাসক, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা, শেরপুরের সহকারী বন সংরক্ষক, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত আফাজ উদ্দিন ওই জমির কাগজ আছে বলে দাবি করলেও কোন কাগজ দেখাতে পারেননি। এ ব্যাপারে রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা ইলিছুর রহমান জানান, বনের জমি উদ্ধারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ডা. অমি’র জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে নির্যাতনে শিশু গৃহকর্মীর মৃত্যু ॥ গৃহকর্তাকে গ্রেফতারসহ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads