ads

মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

খবর টি পড়েছেন : ২৩৭
নালিতাবাড়ীতে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে বাবা-ছেলের মধ্যে চলমান বিরোধসহ পারিবারিক নানা কলহের জেরে আত্মহত্যা করেছেন শাহনাজ বেগম ঝর্ণা (৫৫) নামে এক গৃহবধূ। ১৯ অক্টোবর সোমবার রাতে পৌর শহরের নালিতাবাড়ী বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

জানা যায়, নালিতাবাড়ী উপজেলার খালভাঙ্গা গ্রামের রহিম বাদশা কিছুদিন আগে নালিতাবাড়ী বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকার জনৈক জয়নালের বাসায় ভাড়ায় উঠেন। রহিম বাদশা ও ছেলের মাঝে বেশ কিছুদিন ধরে পারিবারিক বিরোধসহ স্বামী-স্ত্রীর মাঝেও পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে রহিমের স্ত্রী ঝর্ণা ওইসব কলহ নিয়ে দুঃশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। সোমবার রাতে ভাড়া বাসায় কেউ না থাকার সুবাদে শাহনাজ বেগম ঝর্ণা ঘরের ভেতরে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। সোমবার রাত ১১টার দিকে ছেলে বাসায় ফিরলে ভিতর থেকে দরজা বন্ধ থাকায় ডাকাডাকি করেও সাড়া পাচ্ছিল না। একপর্যায়ে ঘরের ভিতরে মায়ের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে থানা পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে।
পরিবারের কারও আপত্তি না থাকায় বিষয়টি অপমৃত্যুর মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে জানিয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ধারণা করা হচ্ছে, পারিবারিক হতাশা থেকেই ঝর্ণা আত্মহত্যা করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পৌর নির্বাচন ॥ শ্রীবরদীতে নৌকার দাবিতে একাট্টা ৩… পরবর্তী সংবাদ শ্রীবরদীর ইউপি উপ-নির্বাচনে সদস্য পদে বিজয়ী মর্জিনা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads