ads

মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিজিবির হাতে যুবক আটক

খবর টি পড়েছেন : ১৯১
নালিতাবাড়ীতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিজিবির হাতে যুবক আটক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আব্দুল আজিজ (৩০) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। ১৯ অক্টোবর সোমবার রাতে উপজেলার সীমান্তবর্তী বারমারী এলাকার খলচান্দা পাহাড়ি জঙ্গল থেকে তাকে আটক করা হয়। সে স্থানীয় জুলফিকার আলী ভুট্টোর ছেলে। মঙ্গলবার সকালে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

Shamol Bangla Ads

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত আজিজ মদ, গাজা ও মোবাইল ফোন আনার জন্য অবৈধভাবে ১১১২ এর ৫ এস সীমান্ত পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। পরে সোমবার রাত ৮টার দিকে কর ফাঁকি দিয়ে ভারতীয় কোম্পানীর তৈরি রিয়েলমি সি-১১ মডেলের একটি মোবাইল ফোন নিয়ে বাংলাদেশে আসার সময় টহলরত বিজিবির সদস্যরা টের পেয়ে তাকে আটক করে। ওইসময় টহল দলের নেতৃত্বে ছিলেন নায়েক মো. এনামুল হক। বিজিবির জিজ্ঞাসাবাদে মদ, গাঁজা ও অন্যান্য ভারতীয় পণ্য সামগ্রী ক্রয় করার জন্য ভারতীয় নাগরিক রাজ নামের একজনের কাছে টাকা দিয়ে এসেছে বলে আব্দুল আজিজ স্বীকার করে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, বিজিবির হাতে আটককৃত আব্দুল আজিজের বিরুদ্ধে কর ফাঁকি দিয়ে ভারতীয় মোবাইল ফোন আনার অপরাধে থানায় মামলা দায়ের করা হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর… পরবর্তী সংবাদ পৌর নির্বাচন ॥ শ্রীবরদীতে নৌকার দাবিতে একাট্টা ৩…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads