শেরপুরে শেখ রাসেলের জন্মদিনে জেলা ছাত্রলীগের বক্তৃতা প্রতিযোগিতা

খবর টি পড়েছেন : ১৮৮
শেরপুরে শেখ রাসেলের জন্মদিনে জেলা ছাত্রলীগের বক্তৃতা প্রতিযোগিতা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে শেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর রবিবার রাতে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা ছাত্রলীগের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বক্তৃতায় নেতৃবৃন্দ বাংলাদেশের ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস ও আন্দোলন সংগ্রামের কথা তুলে ধরেন। ওই প্রতিযোগিতায় সেরা বক্তা মনোনীত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, জেলা ছাত্রলীগ নেতা একেএম নাজমুল হক। বক্তৃতা প্রতিযোগিতা শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

Shamol Bangla Ads

জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় বক্তৃতা অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসাইন, আওয়ামী লীগ নেতা জয়েন উদ্দিন মাহমুদ জয় এবং জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অজয় কুমার চক্রবর্তী জয়। ওইসময় ন সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, ছাত্রলীগ নেতা শাহিদুর রহমান বিপন, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব, সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন মিয়াসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগের ওই উদ্যোগ সম্পর্কে কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহাগ বলেন, শেরপুর জেলা ছাত্রলীগের এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। এ ধরনের অনুষ্ঠান আমাদের ছাত্রলীগের ছেলেদের মেধা ও যোগ্যতাকে আরও শাণিত করবে। আমরা প্রতিটি কর্মীকে শুধু কর্মীই নামেই আবদ্ধ না রেখে যুগের সাথে তাল মিলিয়ে দক্ষ মানব সম্পদ হিসেবে উপস্থাপন করতে পারবো। এর ফলে আমাদের দীর্ঘমেয়াদী রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের পথ অনেকটাই মসৃণ হয়ে উঠবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেখ রাসেলের জন্মদিনে কৃতি শিক্ষার্থী সম্মাননা-ল্যাপটপ পুরস্কার পেলো… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বনের জমি উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে দখলকারীদের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads