ads

সোমবার , ১৯ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পদ্মা সেতুতে বসল ৩৩তম স্প্যান : দৃশ্যমান হল ৫ কিলোমিটার

খবর টি পড়েছেন : ৩৩৫
পদ্মা সেতুতে বসল ৩৩তম স্প্যান : দৃশ্যমান হল ৫ কিলোমিটার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৩ ও ৪ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে ৩৩তম স্প্যানটি। এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর ৪ হাজার ৯৫০ মিটার অর্থাৎ প্রায় ৫ কিলোমিটার। ১৯ অক্টোবর সোমবার দুপুর পৌনে ২টার দিকে স্প্যানটি বসানো সম্পন্ন হয়। এর আগে ১১ অক্টোবর পদ্মা সেতুর ৩২তম স্প্যান বসানো হয়।
মূল সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের জানান, মুন্সীগঞ্জের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে ‘ওয়ান সি’ নামের ৩৩তম স্প্যানটি পদ্মা সেতুর ৩ ও ৪ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে।
পদ্মাসেতুতে বসানো বাকি রয়েছে ৮টি স্প্যান। যা বসবে আরও ৯টি পিলারের ওপর, এগুলো হলো-১, ২, ৮, ৯, ১০, ১১, ১২। স্প্যানগুলো মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে সম্পন্ন প্রস্তুত রয়েছে। যার মধ্যে প্রস্তুত আছে ৪টি ও ২টিতে রঙের কাজ চলছে। সেতুর ১ ও ২ নম্বর পিলারের ওয়ান-এ স্প্যান, ২ ও ৩ নম্বর পিলারের ওপর ওয়ান-বি স্প্যান।

Shamol Bangla Ads

এদিকে, প্রকৌশলী সূত্রে জানা গেছে, সেতুর মোট ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ৮৭০টি, ২ হাজার ৯৫৯ রেল স্ল্যাবের মধ্যে ১ হাজার ৪০০টি এবং ৪৩৮টি ভায়াডাক্ট গার্ডারের মধ্যে ১৯৫টি স্থাপন করা হয়েছে। মূল সেতুর ৪১টি স্প্যানের মধ্যে ৩২টি স্থাপন করা হয়েছে।
অবশিষ্ট ৯টি স্প্যান মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে রয়েছে। যার মধ্যে সব কয়টি তৈরি সম্পন্ন হয়েছে। ডিসেম্বর এর মধ্যে সব স্প্যান স্থাপন সম্ভব হবে বলে আশা করা যায়।
২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর জাজিরা প্রান্তে ৩৭-৩৮ নম্বর পিয়ারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতু দৃশ্যমান হয়। গত ৩০ মে পর্যন্ত জাজিরা প্রান্তে সেতুর ২৮টি স্প্যান বসানো হয়। গত ৩০ মে জাজিরা প্রান্তে সেতুর ২৬ ও ২৭ নম্বর পিয়ারের (খুঁটি) ওপর বসানো হয় ৩০তম স্প্যান। এর পর চলতি বছরের ১০ জুন সেতুর জাজিরা প্রান্তের ২৫ ও ২৬ নম্বর খুঁটির ওপর বসানো হয় সেতুর ৩১তম স্প্যান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জনগণের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা: কাদের পরবর্তী সংবাদ বিচার শুরুর এক সপ্তাহের মধ্যে ধর্ষণ মামলার রায়…

সর্বশেষ - উন্নয়ন-অগ্রগতি

Shamol Bangla Ads
Shamol Bangla Ads