স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে পেঁয়াজ-আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় প্রতিদিনই জেলা সদরসহ বিভিন্ন উপজেলার বাজারে টাস্কফোর্সের মনিটরিংসহ ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ১৬ অক্টোবর শুক্রবার নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ মধ্য বাজারে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। নালিতাবাড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব সঞ্চিতা বিশ্বাস অভিযানে নেতৃত্ব প্রদান করেন। ওইসময় বাজারে খুচরা ব্যবসায়ী ও আড়তদারদের আলুর সরকার নির্ধারিত মূল্য সম্পর্কে সচেতন ও সতর্ক করা হয়। সেইসাথে মূল্য তালিকা না থাকায় এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১ হাজার টাকা জরিমানা করা হয়।























