ads

রবিবার , ১১ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তিশা-তাহসানের পর তাঁদের পরিচালক রাজও করোনায় আক্রান্ত

খবর টি পড়েছেন : ২১৩
তিশা-তাহসানের পর তাঁদের পরিচালক রাজও করোনায় আক্রান্ত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : তাহসান তানজিন তিশার পর একই শুটিং সেট থেকে আক্রান্ত হয়েছেন নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। ‘মানিমেশিন’ ওয়েব সিরিজের শুটিং করতে গিয়ে করোনায় আক্রান্ত হন তানজিন তিশা।
তানজিন তিশার জ্বর অনুভূত হয়। স্বাদ-ঘ্রাণও পাচ্ছিলেন না। লক্ষণে করোনা সন্দেহ হওয়ায় ভেবেছেন পরিবার ও সহকর্মীদের কথা। নিজ উদ্যোগে হাসপাতালে গিয়ে কভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। রবিবার রাতে যখন সেই পরীক্ষার রিপোর্ট হাতে পান, জানতে পারেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত। এ খবরে সহকর্মীদের সতর্ক করেন তিশা। এর পরেই তাহসানের শরীরে সামান্য উপসর্গ দেখা দেয়, পরীক্ষা করার পর কভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে।

Shamol Bangla Ads

তাহসান বলেন, গত সপ্তাহে মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘মানি মেশিন’ নাটকের শুটিংয়ের সময় অভিনেত্রী তানজিন তিশা কভিড-১৯ পজিটিভ হলে আমি সতর্কতার জন্য কোয়ারেন্টিনে চলে যাই। এরপর আমার সামান্য উপসর্গ দেখা দিলে কভিড পরীক্ষা করাই। আমারও কভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে।
তাহসান ও তানজিন তিশাকে নিয়ে ‘মানিমেশিন’ ওয়েব সিরিজের শুটিং করছিলেন পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। এই সেট থেকে শুরুতে তিশা ও পরে তাহসানের কভিড-১৯-এ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়, এরপর তাদের পরিচালক রাজও কভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। উপসর্গ নিয়ে কভিড-১৯ পরীক্ষা করানোর পর শনিবার ফল হাতে পেয়ে জানতে পারেন, তিনিও করোনায় আক্রান্ত।
নির্মাতা রাজ বর্তমানে আইসোলেশনে আছেন। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন। দ্রুত আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অ্যামাজনে মুক্তি পাচ্ছে বরুণ-সারার প্রথম সিনেমা পরবর্তী সংবাদ বোবা মেয়ের চরিত্রে আঁচল

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads