ads

রবিবার , ১১ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অ্যামাজনে মুক্তি পাচ্ছে বরুণ-সারার প্রথম সিনেমা

খবর টি পড়েছেন : ২৪৭
অ্যামাজনে মুক্তি পাচ্ছে বরুণ-সারার প্রথম সিনেমা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনা ভাইরাসের কারণে সহসাই খুলছে না ভারতের সিনেমা হল। তাই প্রস্তুতকৃত সিনেমা মুক্তি দেওয়া নিয়ে বিপাকে পড়েছেন দেশটির নির্মাতারা। অনেক সিনেমার মুক্তি পিছিয়ে নেয়া হয়েছে। তবে এর মধ্যে অনেক নির্মাতাই বেছে নিয়েছেন অনলাইন প্লাটফর্মকে। এবার সেই পথে হাঁটতে যাচ্ছেন নির্মাতা ডেভিড ধাওয়ান। তিনি তার ‘কুলি নাম্বার ওয়ান’ সিনেমাটি ডিজিটালি মুক্তি দিতে যাচ্ছেন।
৯ অক্টোবর এই খবর জানিয়েছে ফিল্মফেয়ার। তারা বলছে, সিনেমাটি আসছে বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর মুক্তি পাবে অ্যামাজন প্রাইমে। চলতি বছরের ১ মে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। করোনার কারণে তা আর সম্ভব হয়নি।

Shamol Bangla Ads

২০২০ সালের অন্যতম বড় বাজেটের সিনেমা কুলি নাম্বার ওয়ান। এখানে প্রথমবারের মতো জুটি বেঁধে দর্শক মাতানোর অপেক্ষায় আছেন বরুণ ধাওয়ান ও সারা আলি খান।
১৯৯৫ সালের হিট সিনেমা ‘কুলি নাম্বার ওয়ান’র প্রথম সিনেমাটির মতো রিমেকটিও পরিচালনা করছেন ডেভিড ধাওয়ান। বাবার পরিচালনায় এটি বরুণের দ্বিতীয় সিনেমা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আজ বিগ বি’র জন্মদিন পরবর্তী সংবাদ তিশা-তাহসানের পর তাঁদের পরিচালক রাজও করোনায় আক্রান্ত

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads