ads

সোমবার , ১২ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বোবা মেয়ের চরিত্রে আঁচল

খবর টি পড়েছেন : ২৪৬
বোবা মেয়ের চরিত্রে আঁচল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মাঝে কিছুদিন দূরে থাকার পর গত বছর থেকে আবারও ছবিতে ব্যস্ত হয়ে পড়েছেন চিত্রনায়িকা আঁচল। সম্প্রতি ইয়াসির আরাফাত জুয়েলের পরিচালনায় ‘চিৎকার’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। মঙ্গলবার থেকে রাজধানীর উত্তরার একটি শুটিং স্পটে এ ছবির শুটিং শুরু হবে। আঁচলকে একজন বোবা মেয়ের চরিত্রে দেখা যাবে। মেয়েটি নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যায়।

Shamol Bangla Ads

এতে অভিনয় প্রসঙ্গে আঁচল বলেন, সিনেমা ক্যারিয়ারের শুরু থেকেই ভালো সব চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। এবারও একেবারেই ব্যতিক্রমধর্মী একটি চরিত্র পেয়েছি। অনেক গোছানো একটি কাজ হবে এটি। কারণ দীর্ঘ সময় ধরে এর মহড়া করেছি, তাতে করে শুটিংয়ের সময় চরিত্রে মানিয়ে নেয়া সহজ হবে। আশা করছি এটি আমার অভিনয় জীবনে নতুন মাত্রা যোগ করবে।
আরও কয়েকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছেন এই চিত্রনায়িকা। পাশাপাশি মিজানুর রহমান মিজানের ‘রাগী’ নামের একটি ছবির কাজও হাতে আছে তার। আঁচল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘দাগ’। তারেক শিকদার পরিচালিত এ ছবিটি গত বছর মুক্তি পায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তিশা-তাহসানের পর তাঁদের পরিচালক রাজও করোনায় আক্রান্ত পরবর্তী সংবাদ অভিনয় ছাড়ার সংবাদটি গুজব : কাজল আগারওয়াল

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads