ads

রবিবার , ১১ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজ বিগ বি’র জন্মদিন

খবর টি পড়েছেন : ২২৩
আজ বিগ বি’র জন্মদিন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সত্তরের দশকের ‘অ্যাংরি ইয়াং ম্যান’ তিনি। তার ভরাট কণ্ঠ এবং অভিনয়-জাদুতে মুগ্ধ পুরো বিশ্ব। তিনি অমিতাভ বচ্চন, বিগ বি। আজ তার জন্মদিন। বিশ্বনন্দিত এই অভিনেতার জন্মদিন নিয়ে বরাবরই জোরেশোরে প্রস্তুতি চলে। তবে এবার তার ব্যতিক্রম। করোনার কারণে সব কিছু শিথিল করা হয়েছে।

Shamol Bangla Ads

এদিকে তার নামে একটি মন্দির রয়েছে। যেখানে তার বিগ্রহ প্রতিষ্ঠা করে পূজা করা হয়। প্রতিবার মাইক বাজিয়ে, আলোর মালায়, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ১১ অক্টোবর অমিতাভের জন্মদিন পালন করা হয় এই মন্দিরে। দকে এবার করোনার কারণে আড়ম্বরে অনেক ভাঁটা, কিন্তু আন্তরিকতার কমতি নেই। সকাল সাতটায় রীতিমতো মন্ত্রোচ্চারণ করে অমিতাভ বচ্চন পূজা শুরু হয়ে গেছে। আলো দিয়ে সেজেছে মন্দিরও। মুম্বইয়ের সেই জলসার সামনে ভক্তকুল ভোর থেকেই ভিড় জমিয়েছেন। প্রতিবার অমিতাভ এই দিনটিতে জলসার বারান্দায় এসে হাত নেড়ে ভক্তদের দেখা দেন। আজও যে কোনও মুহূর্তে তিনি আসবেন। ভক্তরা তাই সমবেত হচ্ছেন।
উল্লেখ্য, অমিতাভ বচ্চনের জন্ম উত্তর প্রদেশের এলাহাবাদের এক হিন্দু-শিখ পরিবারে। তার বাবা হরিবংশ রাই বচ্চন একজন নামকরা হিন্দি কবি ছিলেন। তার মা তেজি বচ্চন ফয়সালাবাদের এক শিখ-পাঞ্জাবি। ভারতের স্বাধীনতাসংগ্রামের অবিস্মরণীয় শব্দ ‘ইনকিলাব জিন্দাবাদের’ অনুপ্রেরণায় বচ্চনের প্রথম নামকরণ হয়েছিল ইনকিলাব। পরে তার নাম বদলে রাখা হয় অমিতাভ।
অভিনেত্রী জয়া ভাদুড়িকে বিয়ে করেন শাহেন শাহ। তাদের দুটি সন্তান—শ্বেতা নন্দা ও অভিষেক বচ্চন। অভিষেকও পেশায় অভিনেতা এবং তিনি অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে বিয়ে করেছেন। ভারতীয় সিনেমায় অবদানের জন্য ২০১৫ সালে অমিতাভকে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়। শুধু তা-ই নয়, ফ্রান্সের পক্ষ থেকে ২০০৭ সালে ‘নাইট অব দ্য লন্ডন’ সম্মানও দেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘আয়নাবাজি’ বিশ্বের সর্বোচ্চ রেটের চলচ্চিত্রের তালিকায় দ্বিতীয় পরবর্তী সংবাদ অ্যামাজনে মুক্তি পাচ্ছে বরুণ-সারার প্রথম সিনেমা

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads