স্পোর্টস ডেস্ক : গত বছরের ২১ মার্চ খুলনা খালিশপুরের বেলাল হোসেনের মেয়ে রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জাতীয় দলের ঘূর্ণি জাদুকর মেহেদী হাসান মিরাজ।এবার সুসংবাদ জানালেন মিরাজ। মিরাজ-প্রীতির ঘর আলো করে এলো নতুন অতিথি। বাবা হয়েছেন মিরাজ। প্রথমবারের মতো পুত্র সন্তানের বাবা হলেন তিনি। ১০ অক্টোবর শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে ওই সুসংবাদ দেশবাসীকে নিজেই জানান মিরাজ।

মিরাজ লিখেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আজ (শনিবার) আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তা’লার। ’ মিরাজের ওই স্ট্যাটাসে নেটিজেনরাদোয়া ও শুভকামনা জানাচ্ছেন।

























