ads

মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

না ফেরার দেশে আফগান ক্রিকেটার নজিবউল্লাহ

খবর টি পড়েছেন : ২১৯
না ফেরার দেশে আফগান ক্রিকেটার নজিবউল্লাহ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় মারা গেলেন আফগান ক্রিকেটার নজিবউল্লাহ। ২৯ বছর বয়সী এ খেলায়ারের মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন আফগান ক্রিকেট বোর্ড।

Shamol Bangla Ads

জানা যায়, আফগানিস্তানের নাঙ্গারহারের পশ্চিমে একটি মুদিখানা দোকান থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় মারাত্মক আহত হন নজিবউল্লাহ। পরে তাকে হাসপাতালে নেয়ার পর নিবিড় পরিচর্যায় রাখা হয় এবং সঙ্গে সঙ্গেই অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পরেও তাঁর শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি নজিবউল্লাহর।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিশ্চিত করেছে বলে, দেশের আক্রমণাত্মক ওপেনার ও অসাধারণ এক মানুষ নজিব তারাকাইয়ের মৃত্যুতে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড দেশটার ক্রিকেটপাগল জাতি শোকে মুহ্যমান। ২৯ বছর বয়সী এই তারকা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

Shamol Bangla Ads

২০১৪ সালে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল আফগানি ব্যাটসম্যান নজিবউল্লাহ তারাকাইয়ের। ২৯ বছর বয়সী এ ওপেনার ১টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। নজিবের মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন আফগান তারকা মোহাম্মদ নবীও। তিনি বলেন, জেনে অনেক কষ্ট লাগছে যে আমাদের বন্ধু ও অনেক ভালো একজন ক্রিকেটার নজিব তারাকাই সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। ওকে হারিয়ে আমরা সবাই শোকস্তব্ধ। নজিবের পরিবারের প্রতি আমার সহমর্মিতা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ লিভারপুলকে গোলবন্যায় ভাসালো অ্যাস্টন ভিলা পরবর্তী সংবাদ ৩ দলের টুর্নামেন্টে নামবে তামিম-রিয়াদ-নাজমুলরা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads