নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর কালাকুমা মৌজা হাতিপাগারসহ বালু উত্তোলন বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ৬ অক্টোবর মঙ্গলবার বিকেলে ওই নির্দেশ দেয় উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার হতে ভোগাই নদীর অনুমোদিত বালু মহালের উত্তর প্রান্তসীমা পরিদর্শন শেষে অনুমোদন বর্হিভূত কালাকুমা মৌজা এবং হাতিপাগাড় এলাকা বালু উত্তোলন বন্ধ করা হয়। একই সাথে দু’টি বালু উত্তোলনে ব্যবহারকারী মেশিন জব্দ করে অকার্যকর করা হয় এবং কালাকুমা বাজার সংলগ্ন স্থানে ইতোপূর্বে উত্তোলিত বালু বাণিজ্যিকভাবে স্থানান্তর নিষিদ্ধ করা হয়।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, ইজারা ব্যতিত স্থানে কোনভাবেই বালু উত্তোলন বা বিপণন করা যাবে না। আর যেসব মৌজা ইজারা দেওয়া হয়েছে সেসব স্থানে চিহ্নিত করে দেওয়া হয়েছে। এর বাইরে বালু উত্তোলন করা বা বিক্রি করা নিষিদ্ধ করা হয়েছে।
























