স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে জেলা প্রশাসনের উদ্যোগে নির্মাণাধীন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ যাদুঘর এবং ক্ষুদ্র নৃতাত্ত্বিক যাদুঘর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ৪ অক্টোবর রবিবার দুপুরে তিনি যাদুঘর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করতে যান। ওইসময় তিনি যাদুঘর স্থাপনে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান মাহমুদ ও সাদিক আল সাফিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
























