ads

রবিবার , ৪ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউনিসেফের নতুন শুভেচ্ছা দূত মুশফিক

খবর টি পড়েছেন : ১৯৫
ইউনিসেফের নতুন শুভেচ্ছা দূত মুশফিক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে বাংলাদেশে ইউনিসেফের নতুন শুভেচ্ছা দূত হিসেবে মনোনীত করা হয়েছে। সারাদেশে শিশু অধিকার বিষয়ে প্রচারণার জন্য ইউনিসেফের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। এর আগে ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, মোহাম্মাদ আশরাফুল ও সাকিব আল হাসান।

Shamol Bangla Ads

ইউনিসেফের দূত হিসেবে মুশফিকের কাজ হবে শিশুদের অধিকার এবং তারুণ্যকে প্রভাবিত করে ওইসব বিষয়ে সচেতনতা বাড়াতে সহায়তা করা। শিক্ষার অধিকার, দারিদ্র্য ও বৈষম্যের প্রভাব এবং সহিংসতা, নির্যাতন এবং শোষণের বিরুদ্ধে সুরক্ষার জন্য শিশুদের প্রয়োজনীয়তার বিষয়ে কাজ করবেন তিনি।

এ বিষয়ে মুশফিক বলেন, ‘একজন ক্রিকেট খেলোয়াড় এবং একজন বাবা হিসেবে আমি বাচ্চাদের জন্য বিশেষত সবচেয়ে ঝুঁকিপূর্ণদের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে একত্রিত করতে যথাসাধ্য চেষ্টা করব।’

Shamol Bangla Ads

উল্লেখ্য, মুশফিকুর রহিমকে আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম দক্ষ ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয়। অভিষেকের পর থেকে জাতীয় দলের একজন নিয়মিত সদস্য মুশফিক আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ১২,০০০ আন্তর্জাতিক রান এবং ১৪টি সেঞ্চুরি নিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের শীর্ষ ৩ রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রস্তুতি ম্যাচে মুমিনুলের দুর্দান্ত সেঞ্চুরি পরবর্তী সংবাদ সহ-সভাপতি পদে তাবিথ-মহির ‘টাই’, পুনরায় ভোট ৩১ অক্টোবর

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads