ads

রবিবার , ৪ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবারও অভিনয়ে ফিরছেন ববিতা

খবর টি পড়েছেন : ৪৯৮
আবারও অভিনয়ে ফিরছেন ববিতা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : অবশেষে অভিনয়ে ফিরছেন জনপ্রিয় চিত্রনায়িকা ববিতা। সর্বশেষ নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন ববিতা। এরপর অনেক প্রস্তাব পেলেও গল্প এবং চরিত্র পছন্দ না হওয়ায় আর কাজ করা হয়নি। অনেক বছর হয়ে গেল ভক্তরা তাকে পর্দায় মিস করছেন। এবার সম্ভবত ওই খরা কাটতে যাচ্ছে। এ করোনাকালে দু’জন নির্মাতার সঙ্গে কথা হয়েছে তার। তারা ববিতাকে গল্পও শুনিয়েছেন। এদের মধ্যে একজনের ছবিতে কাজ করার বিষয়ে ইঙ্গিতও দিয়েছেন ববিতা।

Shamol Bangla Ads

ওই বিষয়ে ববিতা বলেন, ‘করোনার এ সময়ে দু’জন নির্মাতার সঙ্গে আমার কথা হয়েছে। দু’জনের গল্পই আমার কাছে বিবেচনায় রয়েছে। তাদের মধ্যে একজনের ছবিতে শিগগিরই কাজ করতে যাচ্ছি। সবকিছু স্বাভাবিক হলেই ছবিতে ফেরার প্রত্যাশা রাখছি।’ তবে ছবি কিংবা নির্মাতার নাম এখনই প্রকাশ করতে চান না এ অভিনেত্রী। তার মতে, সবকিছু যাচাই-বাছাই করে চুক্তিবদ্ধ হওয়ার পর শুটিংয়ে গেলে তবেই সেগুলো প্রকাশ্যে নিয়ে আসা উচিত।

জানা যায়, অভিনয় ক্যারিয়ারে ৫০ বছর পার করেছেন অভিনেত্রী ববিতা। তার শুরুটা ছিল জহির রায়হানের ‘সংসার’ ছবিতে শিশু চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। জহির রায়হান পরিচালিত ‘শেষ পর্যন্ত’ ছবিতে তিনি নায়িকা হিসেবে নায়করাজ রাজ্জাকের বিপরীতে অভিনয় করেন। ছবিটি ১৯৬৯ সালের ১৪ আগস্ট মুক্তি পায়। সেই হিসেবে ক্যারিয়ারে ৫০ বছর পেরিয়ে গেছে তার। অভিনেত্রী হিসেবে বিশ্বাঙ্গনে তার খ্যাতি এবং জনপ্রিয়তাকে বিবেচনা করে সম্প্রতি উইকিপিডিয়ায় লিপিবদ্ধ হয়েছে তার জীবনের নানা কথা।

Shamol Bangla Ads

ভালো গল্পের সিনেমা বিনে পয়সায় করেছি। দর্শকের ভালোবাসা পেয়েছি, তাতেই অনুপ্রাণিত হয়েছি। বড় বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে উড়িয়েছি- এ প্রাপ্তি আমাকে অন্যরকম উচ্চতায় নিয়ে গেছে। এজন্য কৃতজ্ঞ চলচ্চিত্র পরিবার ও আমার পরিবারের কাছে।’

বাংলা, ইংরেজি, তামিল, কোরীয়, উড়ীয়, পাঞ্জাবি ও আরবি ভাষায় অর্থাৎ ৭টি ভাষায় ববিতার জীবনের নানা তথ্য প্রকাশ করেছে অনলাইনভিত্তিক এনসাইক্লোপিডিয়া উইকিপিডিয়া। বিষয়টি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ববিতা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফারুককে ছাড়পত্র দিলো মাউন্ট এলিজাবেথ পরবর্তী সংবাদ নাঈম-শাবনাজের বিবাহিত জীবনের ২৭ বছর আজ

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads