ads

শনিবার , ৩ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফারুককে ছাড়পত্র দিলো মাউন্ট এলিজাবেথ

খবর টি পড়েছেন : ২৬৪
ফারুককে ছাড়পত্র দিলো মাউন্ট এলিজাবেথ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : উন্নত চিকিৎসা ও রোগ নির্ণয়ের জন্য সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিতে যান চিত্রনায়ক ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন খান পাঠান ফারুক। সেখানে টানা তিন সপ্তাহ চিকিৎসা শেষে শনিবার হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে হোটেলে উঠেছেন বলে গণমাধ্যমকে জানালেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান। শনিবার গণমাধ্যমে সিঙ্গাপুর থেকে ফারুকের স্ত্রী জানান, ফারুক এখন সুস্থ। তাই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে হোটেলে ওঠেছি। তবে অ্যান্টিবায়োটিক সেবনের ফলে তার শরীর খুবই দুর্বল এখন। এছাড়া দুইদিন পর আবার তার শারীরিক অবস্থার ফলোআপের জন্য হাসপাতালে নিয়ে যেতে বলেছে চিকিৎসক।

Shamol Bangla Ads

মাউন্ট এলিজাবেথে লি, ইয়ান ও চৌনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন ফারুক। এই পরিস্থিতিতে ফারুককে খাওয়াদাওয়া ঠিকমতো করার পরামর্শ দিয়েছেন তার চিকিৎসক। এদিকে শরীরিক দূর্বলতা কাটিয়ে উঠার পর ডাক্তারের পরামর্শে এ মাসের শেষের দিকে ফারুককে নিয়ে দেশে ফেরার কথা জানালেন তার স্ত্রী ফারহানা।
এর আগে দেশে কয়েক দফা চিকিৎসার পরেও জানা যায়নি নায়ক ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য ফারুকের অসুখের নাম। তাই উন্নত চিকিৎসা ও রোগ নির্ণয়ের জন্য সিঙ্গাপুর উড়াল দেন তিনি।
সিঙ্গাপুরে যাবার পর ১৪ দিন কোয়ারেন্টাইন পর্ব শেষ করে শুরু হয় তার চিকিৎসা। সেখানে তার রোগও নির্ণয় হয়। অনেকগুলো টেস্ট করার পর তার রক্তে টিবি রোগ ধরা পড়ে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সরকারি অনুদানে নির্মিত ‘বিউটি সার্কাস’ সিনেমার শুটিং শেষ পরবর্তী সংবাদ আবারও অভিনয়ে ফিরছেন ববিতা

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads