ads

শনিবার , ৩ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবারও বাফুফে সভাপতি হলেন কাজী সালাউদ্দিন

খবর টি পড়েছেন : ২০১
আবারও বাফুফে সভাপতি হলেন কাজী সালাউদ্দিন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে টানা চতুর্থবারের মতো সভাপতি হলেন কাজী সালাউদ্দিন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম মুর্শেদী। ৩ অক্টোবর শনিবার দুপুর ২টা থেকে হোটেল সোনারগাঁওয়ে ভোট শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৬টায়। ভোট শেষ হওয়ার পর থেকেই অপেক্ষা ছিল রেজাল্টের। সন্ধ্যা সোয়া ৭টায় ফল প্রকাশ হয়।
৯৪ ভোট পেয়ে টানা চতুর্থবার সভাপতি নির্বাচিত হয়েছেন দেশের কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করা সাবেক তারকা ফুটবলার বাদল রায় পেয়েছেন মাত্র ৪০ ভোট। যদিও তিনি নির্বাচনের মনোনয়ন পত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর সরে যাওয়ার ঘোষণা দেন। তবে নির্বাচনের ঠিক আগের দিন শুক্রবার ফেসুবকে আবার সরব হয়ে কাউন্সিলরদের কাছে ভোট চান।
এদিন উৎসবমুখর পরিবেশেই অনুষ্ঠিত হয় বাফুফের নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে সকাল থেকেই কাউন্সিলর, প্রার্থী, সাংবাদিকদের পদচারণায় মুখরিত ছিল হোটেল সোনারগাঁও। চার বছর পরপর অনুষ্ঠিত হয় বাফুফে নির্বাচন। শনিবার সকাল ১১টা থেকে শুরু হয় বাফুফের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সেখানে বার্ষিক আয়-ব্যয়ের রিপোর্ট নিয়ে আলোচনা হয়। এরপর শুরু হয় ভোট।

Shamol Bangla Ads

বাফুফের ১৩৯ জন ভোটারের মধ্যে উপস্থিত ছিলেন ১৩৭ জন। অনুপস্থিত দুইজন হলেন চট্টগ্রাম আবাহনীর কাউন্সিলর তরফদার রুহুল আমিন ও ফরিদপুরের খন্দকার নাজমুল ইসলাম।একজন ভোটার দেশের বাইরে এবং অন্যজন কারাগারে থাকায় উপস্থিত হতে পারেননি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন সাকিব পরবর্তী সংবাদ প্রস্তুতি ম্যাচে মুমিনুলের দুর্দান্ত সেঞ্চুরি

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads