ads

মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২০ | ১ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুজিববর্ষ উপলক্ষে ময়মনসিংহে অনূর্ধ্ব-১৬ বালকদের কাবাডি প্রতিযোগিতা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৯, ২০২০ ৭:০৬ অপরাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি ॥ তৃণমূল পর্যায়ে খেলাধূলার সার্বিক প্রসার ও উন্নয়ন লক্ষ্যে ২০১৯-২০ সালের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী অংশ হিসেবে ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মুজিববর্ষে হালুয়াঘাট উপজেলায় ২৯ জুন বিকেল ৩টায় হালুয়াঘাট আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনূর্ধ্ব ১৬ বছরের বালকদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় সদরের চারটি স্কুলের ৪৮ জন বালিকা অংশ গ্রহণ করে। ওই কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হালুয়াঘাট আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়। ৬-৪ সেটে হারিয়েছে কুতিকুড়াকরুয়াপাড়া উচ্চ বিদ্যালয়কে। নকআউট পর্ব শেষে ফাইনালে হালুয়াঘাট আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় এবং কুতিকুড়া করুয়াপাড়া উচ্চ বিদ্যালয়। চারটি দলের মাঝে নকআউট পদ্বতিতে খেলা হয়। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়নস্ ও রানার্স-আপের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন।

Shamol Bangla Ads

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াহাব মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ । উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী।
প্রধান অতিথি তার বক্তব্যে মুজিববর্ষে এমন একটি প্রতিযোগিতা আয়োজন করায় জেলা ক্রীড়া অফিসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং খেলাধুলার তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন । অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত উভয় দলকে ধন্যবাদ জানান এ সুন্দর ও পরিচ্ছন্ন খেলা উপহার দেওয়ার জন্য। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads