স্টাফ রিপোর্টার : সিলেটের এমসি কলেজ হোস্টেলে ধর্ষণের ঘটনায় ঘৃণা জানাতে শেরপুর পৌর এলাকার গণশৌচাগার গুলোতে লাগিয়ে দেওয়া হয়েছে ধর্ষকদের ছবি। এই অভিনব প্রতিবাদ জানিয়েছে শেরপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। ২৭ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা থেকে এই অভিনব প্রতিবাদ শহরের মানুষদের বেশ দৃষ্টি আকর্ষণ করেছে। শহরের মূল গণশৌচাগারগুলোতে একদল ছাত্রলীগের নেতাকর্মী এই ছবি লাগিয়েছেন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা জানান, জাতির এই কুলাঙ্গার সন্তানদের ছবি এর চাইতে আর ভালো জায়গায় থাকতে পারে না। এই নিকৃষ্ট জানোয়ারদের ছবি শহরের সকল গণশৌচাগার ও ডাস্টবিনে লাগিয়ে দেওয়া হবে।
























