ads

সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে দোয়া, মিলাদ ও আলোচনা সভা

খবর টি পড়েছেন : ৩৫৮
শেরপুরে শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে দোয়া, মিলাদ ও আলোচনা সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জেলা মহিলা লীগ, জেলা যুবলীগ ও বঙ্গবন্ধু নাগরিক সমাজের পৃথক আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে দোয়া মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে জেলা মহিলা আওয়ামী লীগ ও জেলা যুবলীগের উদ্যোগে শহরের খরমপুরস্থ আইডিয়াল ইসকুল মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান।

Shamol Bangla Ads

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামছুন্নাহার কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান, জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানুয়ার হোসেন ছানু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, বর্তমান সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ও মিনহাজ উদ্দিন মিনাল, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবেক সমাজকল্যাণ সম্পাদক তাপস কুমার সাহা ও জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির।
জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন হাজারী, ছাত্রলীগ নেতা শাহিদুর রহমান শাহীন প্রমুখ। অনুষ্ঠানে কৃষকলীগ নেতা মাহবুবুর রহমান লিটন, যুবলীগ নেতা আব্দুল মতিন, জাহাঙ্গীর আলম, আব্দুল বাতেন, ছাত্রলীগ নেতা আব্দুল কুদ্দুস মোয়াজ, নয়ন তালুকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনের কেক কাটেন। এরপর অসহায়-দুঃস্থসহ তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায়ের সদস্যদের মাঝে কাপড় ও খাবার বিতরণ করা হয়।
এদিকে বিকেলে বঙ্গবন্ধু নাগরিক সমাজের উদ্যোগে শহরের চকবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে পৃথকভাবে আলোচনা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাগরিক সমাজের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। সংগঠনের সদস্য সচিব মিনহাজ উদ্দিন মিনালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামছুন্নাহার কামাল, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবেক সমাজকল্যাণ সম্পাদক তাপস কুমার সাহা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফতেখার হোসেন কাফী জুবেরী, সাংবাদিক তালাপতুফ হোসেন মঞ্জু, আশেক মাহমুদ কলেজের সাবেক ভিপি সমাজসেবক হারেজ আলী প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হুইপ আতিকের রোগমুক্তি কামনায় শেরপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল পরবর্তী সংবাদ শেরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শহর আওয়ামী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads