স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৮ সেপ্টেম্বর সোমবার উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল হোসেন, আইয়ুব আলী বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক ও সদস্য জেলা পরিষদ আলহাজ্ব নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন প্রমুখ।

আলোচনা শেষে একটি আনন্দ মিছিল শহর প্রদক্ষিণ করে। পরে কেক কাটা ও ৭৪টি বৃক্ষরোপণ করা হয়। এতে আওয়ামীলীগ ও অন্যান্য সহযোগি সংগঠনের নেতা কর্মীরা অংশ গ্রহন করে।
























